মালদা

জেলায় রক্ত সঙ্কট মেটাতে মালদা কালেকটরেট এমপ্লায়জ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় রক্তদান শিবির

জেলায় রক্ত সঙ্কট মেটাতে মালদা কালেকটরেট এমপ্লায়জ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরটি অনুষ্ঠিত হয় মালদা জেলা শাসকের অফিসের পাশে রামকিঙ্কর বেইজ প্রদর্শশালায়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, এডিএম দেবতোষ মন্ডল, কাউন্সিলার প্রসেনজিত দাস এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা। এই রক্তদান শিবিরের এদিন প্রায় ৬০ জন মানুষ সেচ্ছায় রক্তদান করেন।